অতীতকালে কোন কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বুঝালে তাকে Past Perfect Continuous Tense বলে। এটি মূলত Present Perfect Continuous Tense এর Past form। এর ব্যবহার খুব সীমিত। Past Perfect Continuous Tense এর অর্থ পুরাঘটমান অতীতকাল।
সাধু বাংলা ক্রিয়ার রূপঃ Past continuous tense এর মতো।
চলিত বাংলা ক্রিয়ার রূপঃ Past continuous tense এর মতো।
আধুনিক ইংরেজিতে Past Perfect Continuous Tense এর তেমন ব্যবহার দেখা যায় না।বাংলা ক্রিয়ার রূপঃ
সাধু বাংলা ক্রিয়ার রূপঃ Past continuous tense এর মতো।
চলিত বাংলা ক্রিয়ার রূপঃ Past continuous tense এর মতো।

Structure বা গঠনঃ
এই Tense এর দুই ধরনের structure দেখা যায়।
- Sub + had been + V+ing + Obj + for/ since + Time
আরেক ধরনের structure এ বাংলা বাক্যে পূর্ব পর্যন্ত বা পর পর্যন্ত উল্লেখ থাকে। অর্থাৎ ইংরেজি বাক্যে before বা after থাকে।
- Sub + had been + V+ing + Obj + before/after + Past Indefinite Tense
- before/after এর স্থানে When, While, As ইত্যাদি বসতে পারে। সেক্ষেত্রে অর্থটাও তেমনি হবে।
দুই Tense এ-ই অতীতকালে একটি কাজের আগে আর একটি কাজ সম্পন্ন হয়েছিল তবে Past perfect continuous tense এ পূর্বে সম্পন্ন হওয়া কাজটি আগে থেকেই চলছিল।Example:
- আমরা দুঘণ্টা যাবৎ ইংরেজি পড়ছিলাম।
- তিনি যখন আসলেন তখন আমরা পড়ছিলাম।
- শিক্ষক আসার পূর্ব পর্যন্ত আমরা পড়ছিলাম।
- We had been reading English for two hours.
- We had been reading when he came.
- We had been reading before the teacher came.
যেহেতু এই Tense এর ব্যবহার তেমন নেই তাই এটা নিয়ে আর discussion বাড়ালাম না।