আজ কোন প্রশ্ন, paragraph বা পাঠ্য বইয়ের কোন বিষয় সম্পর্কে সম্পর্কে কিছু বলব না। আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলব যা সকল PSC,JSC,SSC ও HSC Student দের জন্যই জরুরী। যে কোন পরীক্ষা তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ।পরীক্ষার প্রস্তুতি হিসেবে সকল Examine দের যে বিষয় গুলো অবশ্যই লক্ষ্য রাখতে তাই বলা হল এখানে।
আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও। সফল হবেই।

- প্রয়োজনীয় কাগজ পত্রের ১ বা ২ টি কপি করে রাখ। কোন কারনে হারিয়ে গেলে ঝামেলা কম হবে।
- দামি বা কম দামি নয়, যে কলম দিয়ে তুমি লিখতে স্বচ্ছন্দ বোধ কর সেই কলমই বেশি করে কিনে রাখ। একটু পুরনো কলম মূল পরীক্ষার জন্য ভালো কারন তা বেশ চালু থাকে।
- তোমার ঠিক সামনে ও পেছনে যে বা যারা আছে তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখো। কোন ঝামেলা থাকলে তা এখনই মিটিয়ে ফেল। প্রয়োজনে বাবা-মার সাহায্য নাও। মনে রাখবে তুমি ওদের চেয়ে ভাল হলেও ওরা তোমার কাজে লাগতে পারে।
- স্বাস্থ্যের প্রতি যত্নবান হও। ঝুঁকিপূর্ণ খাবার খাওয়া থেকে বিরত থাক।
- পরিমিত ঘুমাও।
আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দাও। সফল হবেই।