Learn Present Perfect Continuous Tense in Bangla Easily

সংজ্ঞাঃ
কোন কাজ পূর্ব থেকে শুরু হয়ে এখনো চলছে এমন বুঝালে তাকে Present Perfect Continuous Tense বলে। Present Perfect Continuous Tense এর অর্থ পুরাঘটমান বর্তমান কাল।

বাংলা ক্রিয়ার রূপঃ
সাধু বাংলা ক্রিয়ার রূপঃ Present Continuous Tense এর মতো।
চলিত বাংলা ক্রিয়ার রূপঃ Present Continuous Tense এর মতো।

Structure / গঠনঃ
Subjcet + have been/ has been + V+ing + for/since + time + object

Since ও for এর ব্যবহারঃ
সময় নির্দিষ্ট হলে since আর সময় অনির্দিষ্ট হলে for বসে। ধর, দুই ঘনটা, দুই দিন, পাঁচ বছর, অনেক ক্ষণ এগুলো কিন্তু নির্দিষ্ট সময় নয়। বলতে পার যে এগুলো তো নির্দিষ্ট সময়ই কারন স্পষ্ট করে দেয়া আছে যে দুই, পাঁচ দিন বা ঘণ্টা। কিন্তু বন্ধু এটা হল সময়ের পরিমান, কোন সময় তা নয়। কিন্তু যদি বলি ২০১৫ সাল, সকাল, বিকাল ইত্যাদি তাহলে সময়ের পরিমান নির্দিষ্ট বুঝাক বা না বুঝাক, কোন সময় তা নির্দিষ্ট করে বুঝাচ্ছে।
মনে রাখবে, সময়ের পরিমান আর নির্দিষ্ট সময় এক নয়। সময়ের পরিমান নির্দিষ্ট হলেও সময়টি নির্দিষ্ট নাও হতে পারে।

Present Perfect Continuous Tense

Example:
আমরা মনিপুর উচ্চ বিদ্যালয়ে ২০১৪ সাল থেকে পড়ছি।
আমরা মনিপুর উচ্চ বিদ্যালয়ে দুই বছর যাবৎ পড়ছি।
রাকিন অনেকক্ষণ যাবৎ গান গাচ্ছে।
তন্ময় দুই ঘনটা ধরে ব্যায়াম করছে।
অনিম শনিবার থেকে নিয়মিতভাবে স্কুলে যাচ্ছে।

এবার উপরের উদাহরণ গুলো Present Continuous Tense এর নিয়ম অনুসারে Translation করব।
We have been reading in Monipur High School since 2014.
We have been reading in Monipur High School for two years.
Rakin has been singing song for a long time.
Tonmoy has been exercising for two hours.
Onim has been going to school since Saturday.

এবার উপরের ইংরেজি বাক্য গুলোকে Assertive- Negative করা যাক। এই জন্য Helping Verb এর পরে শুধু একটি Not যোগ করলেই হবে।
We have not been reading in Monipur High School since 2014.
We have not been reading in Monipur High School for two years.
Rakin has not been singing song for a long time.
Tonmoy has not been exercising for two hours.
Onim has not been going to school since Saturday.

এবার আমরা বাক্যগুলোর Affirmative-Interrogative form দেখব। এ জন্য Subject এর পরের Helping verb টি Subject এর আগে এনে বাক্যের শেষে একটি “?” (Question mark) যোগ করলেই হবে। যেহেতু এই Tense এর বাক্যগুলোতে দুটি Helping Verb আছে তাই দুটি Helping Verb  এর মাঝে Subject টি বসালেই হবে। অর্থাৎ প্রথম Helping Verb টি Subject এর আগে আনতে হবে।
কোন Tense এ দুটো Helping Verb ই Subject এর আগে আনা যাবে না।
Have we been reading in Monipur High School since 2014?
Have we been reading in Monipur High School for two years?
Has Rakin been singing song for a long time?
Has Tonmoy been exercising for two hours?
Has Onim been going to school since Saturday?

এবার উপরের ইংরেজি বাক্য গুলোকে Negative- Interrogative করা যাক। এ জন্য এবং বাক্যের Subject যদি Noun হয় তবে Subject এর আগে আর Pronoun হয় তবে Subject এর পরে Not যোগ করতে হবে। আর যদি Have + not বা Has + not কে একত্রে Contraction করে লিখ তবে Subject টি Noun  নাকি Pronoun সেসব বিবেচনার দরকার নেই।শুধু Hasn’t / Haven’t  বাক্যের শুরুতে যোগ করে দিলেই হবে। বাকী সব নিয়ম ঠিক থাকবে।

Have we not been reading in Monipur High School since 2014?
Have we not been reading in Monipur High School for two years?
Has not Rakin been singing song for a long time?
Has not Tonmoy been exercising for two hours?
Has not Onim been going to school since Saturday?
অথবা,
Haven’t we been reading in Monipur High School since 2014?
Haven’t we been reading in Monipur High School for two years?
Hasn’t Rakin been singing song for a long time?
Hasn’t Tonmoy been exercising for two hours?
Hasn’t Onim been going to school since Saturday?

এটাই মুলত Present Perfect Continuous Tense এর মৌলিক আলোচনা। তোমাদের আরও কোন কিছু জানার থাকলে নিচের Comment Box এ জানাও। উত্তর দেয়ার চেষ্টা করা হবে।


Related Posts
Previous
« Prev Post