Present Perfect Tense অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি Tense। JSC, SSC এবং HSC পরীক্ষায় অনেক Question এ নানাভাবে এর প্রয়োগ দেখা যায়। তাই সহজে আমরা এখানে এই Tense টি আলোচনা করব। Present Perfect Tense এর অর্থ পুরাঘটিত বর্তমান কাল।
সংজ্ঞাঃ
কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু সেই কাজের ফল এখনো বর্তমান আছে এমন বুঝালে তাকে Present Perfect Tense বলে।
এখানে কাজের ফল বলতে কাজের কার্যকারিতার উপস্থিতিকে বুঝাচ্ছে।
ধর, তুমি খেয়েছ। তারমানে তোমার এখন খাওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য খাওয়ার প্রয়োজন ফুরিয়েছে তোমার।
বাংলা ক্রিয়ার রূপঃ
সাধু বাংলা ক্রিয়ার রূপঃ ইয়াছি, ইয়াছ, ইয়াছে, ইয়াছেন।
চলিত বাংলা ক্রিয়ার রূপঃ এছি, এছ, এছে, এছেন।
এখন আর সাধু ভাষায় ক্রিয়াপদ ব্যবহৃত হয় না। কারন সাধু ভাষা গতিশীল নয় আর এটি গন-মানুষের ভাষা হয়ে উঠতে পারেনি। তাই আমরা সর্বদা চলিত ভাষার মাধ্যমেই Tense চর্চা করব।
Structure/ গঠনঃ
Subject + have / has + verb3 + object

Example:
- আমরা আমাদের কাজ শেষ করেছি।
- সে স্কুলে গিয়েছে।
- আজ রুমু তার পাঠ শিখেছে।
এবার আমরা উপরের বাক্যগুলোকে Structure অনুসারে Translation করব।
- We have finished our job.
- He has gone to school.
- Today Rumu has learnt her lesson.
এই Sentence গুলোর সবই Affirmative-Assertive।
এবার বাক্যগুলোর Assertive-Negative করব। এই জন্য Helping Verb এর পরে শুধু একটি Not যোগ করলেই হবে।
- We have not finished our job.
- He has not gone to school.
- Today Rumu has not learnt her lesson.
এবার আমরা বাক্যগুলোর Affirmative-Interrogative করব। এ জন্য Subject এর পরের Helping verb টি Subject এর আগে এনে বাক্যের শেষে একটি “?” (Question mark) যোগ করলেই হবে।
- Have we finished our job?
- Has he gone to school?
- Has Rumu learnt her lesson today?
এবার আমরা Sentence গুলোর Negative-Interrogative form এ করব। এ জন্য এবং বাক্যের Subject যদি Noun হয় তবে Subject এর আগে আর Pronoun হয় তবে Subject এর পরে Not যোগ করতে হবে। আর যদি Have + not বা Has + not কে একত্রে Contraction করে লিখ তবে Subject টি Noun নাকি Pronoun সেসব বিবেচনার দরকার নেই।শুধু Hasn’t / Haven’t বাক্যের শুরুতে যোগ করে দিলেই হবে। বাকী সব নিয়ম ঠিক থাকবে।
- Have we not finished our job?
- Has he not gone to school?
- Has not Rumu learnt her lesson today?
(প্রথম দুটি বাক্যে Subject এর পরে not বসেছে কিন্তু ৩নং বাক্যে Subject এর আগে not বসেছে। কিন্তু কেন- তা জানতে এখানে ক্লিক কর।)
অথবা,
- Haven’t we finished our job?
- Hasn’t he gone to school?
- Hasn’t Rumu learnt her lesson today?
তারা এখানে কি কারনে এসেছে
Why have they come here?
যাইহোক, এখানে শুধু Assertive এবং Yes / No question বাক্য দিয়েই আলোচনা করা হয়েছে। এটা ভালভাবে আয়ত্তে নিতে পারলে সব ধরনের Sentence ই তোমরা তৈরি করতে পারবে।